নিয়োগ সমর্থন আওয়ামী আইনজীবীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রধান বিচারপতি নিয়োগকে সমর্থন জানিয়ে বিচারপতি এ বি এম খায়রুল হককে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা। গতকাল মঙ্গলবার বিকেলে সমিতির সহসভাপতি এ কে এম ফজলুল হক খানের সভাপতিত্বে শামসুল হক চৌধুরী মিলনায়তনে এক সভা হয়।সভায় বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা সভা করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই তাঁরা বিচারপতি এ বি এম খায়রুল হককে নিয়োগের বিরোধিতা করছেন। খায়রুল হক একজন সৎ ও যোগ্য বিচারপতি। রাষ্ট্রপতি সঠিক ব্যক্তিকেই দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। তাঁরা এ জন্য রাষ্ট্রপতিকে স্বাগত জানান।বক্তারা বলেন, সর্বশেষ প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া যাবে না—আইনজীবী সমিতির সভাপতির এমন বক্তব্য ষড়যন্ত্রমূলক।সভায় অন্যদের মধ্যে এম আমীর-উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন, এ এফ এম মেজবাহউদ্দিন, আবদুল মতিন খসরু, এ এম আমিনউদ্দিন, শ ম রেজাউল করিম, সমিতির সহসম্পাদক মোশফাকুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।এম আমীর-উল ইসলাম বলেন, এ বি এম খায়রুল হক দক্ষ ও যোগ্য বিচারপতি। জনগণ ও সংবিধানের স্বার্থে রাষ্ট্রপতি তাঁকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। তিনি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন যে রায়গুলো দিয়েছিলেন, আপিল বিভাগ তা নাকচ করতে পারেনি।রোকনউদ্দিন মাহমুদ বলেন, মেধা তালিকার ভিত্তিতে এ বি এম খায়রুল হককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যাঁরা এই নিয়োগের বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন, তাঁদের জানা উচিত, জ্যেষ্ঠতা লঙ্ঘনের ঘটনা এই প্রথম নয়, আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এম এম আমিনউদ্দিন প্রথম আলোকে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা মানা হয়নি। ওই সময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. রুহুল আমিন ও মোহাম্মদ ফজলুল করিমকে ডিঙিয়ে প্রথমে বিচারপতি কে এম হাসানকে এবং পরে সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমকে ডিঙিয়ে বিচারপতি এম এম রুহুল আমিনকে প্রধান বিচারপতি করা হয়।