নিয়োগে স্বচ্ছতা বজায় রাখুন, জুডিশিয়াল সার্ভিস কমিশনকে রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষার মাধ্যমে শূন্য পদগুলো পূরণে জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে কমিশনের এক প্রতিনিধিদল আজ সোমবার রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাত্ করতে যান। রাষ্ট্রপতি তখন এ আহ্বান জানান।বৈঠকে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে কমিশনের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর এবং দায়িত্ব পালনকালে তাঁদের বিভিন্ন সমস্যার কথা অবহিত করেন। তাঁরা কমিশনের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন, স্থায়ী কার্যালয়ের জন্য জমি বরাদ্দ, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং তাঁদের জন্য পরিবহনের ব্যবস্থা করতে রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন। রাষ্ট্রপতি তাঁদের বক্তব্য শোনেন এবং এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বাসস।