নীতিনির্ধারণী সুদহার আবারও বাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক আবারও নীতিনির্ধারণী সুদহার বাড়িয়েছে, যা আজ বুধবার থেকে কার্যকর হবে।দেশের শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী সম্প্রদায় যখন ব্যাংকঋণের সুদের হার কমানোর দাবি তুলেছে, তখনই কেন্দ্রীয় ব্যাংক নীতিনির্ধারণী সুদহার বাড়াল। বাংলাদেশ ব্যাংক তারল্য ব্যবস্থাপনার অংশ হিসেবে এর অন্যতম নীতিনির্ধারণী হাতিয়ার রেপোর (পুনঃক্রয় চুক্তি) ও রিভার্স রেপোর (পুনঃপুন ক্রয় চুক্তি) সুদের হার বাড়িয়েছে। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের বরাবরে গতকাল মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক রেপোর সুদহার ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬ দশমিক ২৫ শতাংশে এবং রিভার্স রেপোর সুদহার ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৪ দশমিক ২৫ শতাংশে পুনর্নির্ধারণ করেছে। যেটাকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলমান মুদ্রানীতি বাস্তবায়নের অংশ বলে উল্লেখ করেন।মাত্র দেড় মাসের ব্যবধানে রেপো ও রিভার্স রেপোর সুদহার শূন্য দশমিক ২৫ শতাংশ বাড়াল বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো যে তহবিল নেয়, সেটির ব্যয় বাড়বে। এ ছাড়া ব্যাংকঋণের সুদহার আপাতত আর কমার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। এদিকে ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তে অবাক হয়েছেন। তাঁরা বলছেন, বর্তমানে দেশের ব্যাংকিং খাতে ব্যাপক তারল্য-সংকট থাকায় তাঁরা গ্রাহকের চাহিদা অনুযায়ী ঋণ দিতে পারছেন না। বেশির ভাগ ব্যাংকই তারল্য-সংকট মোকাবিলায় ইতিমধ্যে আমানতের সুদহার বাড়িয়েছে। এর মধ্যে কোনো কোনো ব্যাংক ১৪ থেকে ১৫ শতাংশ সুদে মেয়াদি আমানত সংগ্রহ করতে নেমেও গ্রাহকের চাহিদা অনুযায়ী ঋণ দিতে পারছে না। যে কারণে তারা বাধ্য হয়ে কলমানি মার্কেট থেকে উচ্চ সুদে কর্জ করছে। এই অবস্থায় ব্যাংকগুলো তাদের প্রধান ভরসা বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিদিন রেপোর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ধার নিয়ে দৈনন্দিন কার্যক্রম চালাচ্ছিল।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী দেশে মূল্যস্ফীতি বেড়ে গত মার্চ মাসে আগের বছরের একই মাসের তুলনায় ১০ দশমিক ৪৯ শতাংশে উন্নীত হয়েছে। আলোচ্য সময়ে দেশে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১৩ দশমিক ৮৭ শতাংশ। আর খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৪ দশমিক ৩২ শতাংশ। এর আগে দেশে সর্বশেষ ২০০৮ সালের জুলাই মাসে, ১৯৯৮ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে, ১৯৯৫ সালের জুলাইতে মূল্যস্ফীতির হার দুই অঙ্কে উঠেছিল।