নীরবে-নিভৃতে কাঁদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি পিতামাতার সন্তান। সবটুকু আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন তাঁরা। আকাশের চেয়ে উঁচু যদি থাকে, তবে তা পিতা। পাহাড়ের চেয়ে ভারী যদি কিছু থাকে, তবে তা মাতা। মাতা-পিতার প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আমি সর্বদা অত্যন্ত সজাগ। গোটা কর্মজীবন তাঁদের থেকে দূরে থাকলেও যত্নে ত্রুটি হয়নি জানামতে। পঞ্চাশোর্ধ্ব বয়সে পিতামাতাকে মন থেকে ইচ্ছা করলেও আড়াল করতে পারি না। স্ত্রীর বরাবরই শখ ছেলেকে অনেক বড় করবে, আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবে। আর শুরুটা সেভাবেই হলো। বাবা হিসেবে আমার দায়িত্ব সন্তানের প্রতি যেটুকু, তার চেয়ে পাঁচ গুণ দায়িত্ব পালন করে মা, যা চোখে ধরা পড়ে না।শত অন্যায় মুখ বুজে সহ্য করে মা। বেশি আবদারটুকু মায়ের কাছে। অনেক অন্যায় গোপন রাখে মা, যা বাবার কাছে বলে না। আবার অনেক সময় বাবা জানলেও স্ত্রীর না জানানোর ইচ্ছার জন্য এড়িয়ে যেতে হয়। সেভাবেই আমার ছেলেকে স্কুল থেকে কলেজে, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করিয়েছি।হঠাৎ অন্য রকম—মা বুঝতে পারল ছেলের মনের অবস্থা ভালো না। জানতে পারল, একটি মেয়েকে পছন্দ করে। ছেলে আমার এখনো বেকার। আমি বাবা, তাই সন্তানকে নানাভাবে বোঝালাম; কিন্তু বুঝতে চেষ্টা করল না। স্ত্রীর পরামর্শ আমার প্রতি, ‘বিয়ে করলে সন্তান ভালো থাকবে।’ আমি কথা রক্ষা করলাম। বেকার ছেলেকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে শ্বশুর। কারণ, তার শুধুই চারটি মেয়ে। সময় পেলে মোবাইল ফোনে কথা বলে, পিতা-মাতার কাছে আসার সময় নেই। ‘মা’ সন্তানকে খুঁজে বেড়ায় সবার অগোচরে। সময় পেলেই চোখ মোছে। স্বামীকে আসলে বুঝতে দেয় না বুকটা তার খালি, আর সে কারণেই মা যেন নীরবে-নিভৃতে কাঁদে।মো. সিদ্দিকুর রহমান ঢাকা।