নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী নীলক্ষেতের বইয়ের মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এনেছেন দমকল বাহিনীর কর্মীরা।আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিরেক্টর অপারেশন মেজর মো. মাহবুব প্রথম আলো ডটকমকে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত পৌনে ১১টার দিকে খবর পেয়ে তারা পলাশী ফায়ার স্টেশন থেকে তিনটি এবং রাজধানীর অন্য জায়গা থেকে আরও চারটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। পাঁচটি দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পানি দেওয়ায় আরও পাঁচটি বইয়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।আগুনের উত্স সম্পর্কে দমকল বাহিনী নিশ্চিত নয়। তবে বইয়ের মার্কেটের ভেতরের খাবারের হোটেল থেকে আগুন লাগতে পারে বলে তাঁরা ধারণা করছেন।জাকির হোসেন নামের এক ফটোকপির ব্যবসায়ী বলেন, রাত ১০টার দিকে মার্কেট বন্ধ হয়। এর ১০ মিনিট পরে ভেতর থেকে আগুন লাগার গন্ধ পাওয়া যায়।