নীলফামারী সরকারি বালক উচ্চবিদ্যালয় বোর্ডে ১২তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে নীলফামারী সরকারি বালক উচ্চবিদ্যালয় বরাবরের মতো এবারও তাদের শতভাগ পাসের গৌরব ধরে রাখতে পেরেছে। এই ঐতিহ্য ধরে রাখতে পারলেও গত বছরের তুলনায় এবার জিপিএ ৫-এর সংখ্যা কমেছে। একইভাবে জিপিএ ৫ কমেছে নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজেরও।শ্রেষ্ঠ দশের মধ্যে নীলফামারী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অবস্থান তৃতীয় এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে বিশের মধ্যে অবস্থান ১২তম। এ প্রতিষ্ঠান থেকে ১০১ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে এবং জিপিএ ৫ পেয়েছে ৬৩ জন। জেলার শ্রেষ্ঠ দশের মধ্যে নীলফামারী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অবস্থান পঞ্চম। এ বিদ্যালয় থেকে ৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এর মধ্যে ৩৪ জন জিপিএ ৫ পেয়েছে ।জেলার সেরা দশের মধ্যে ষষ্ঠ স্থান পেয়েছে ডিমলা রানী বৃন্দারানী সরকারি উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৭১ জন পরীক্ষায় অংশ নিয়ে ৬৯ জন পাস করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৪ জন।নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় জেলার সেরা দশের মধ্যে অষ্টম স্থান পেয়েছে। এ বছর ১৫০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪৬ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৪ জন।এদিকে নীলফামারী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ফলে খুশি ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কালাম মো. ফারুক। এ বছর ওই প্রতিষ্ঠান থেকে ৬১ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে শত ভাগ। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৩ জন এবং মানবিকে একজন জিপিএ ৫ পেয়েছে।গত বছর ওই প্রতিষ্ঠান থেকে ৩৩ জন অংশ নিয়ে সবাই পাস করে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছিল ২৬ জন। তবে তুলনামূলকভাবে পাসের হার বাড়লেও ফলের দিক থেকে অন্যান্য বছরের মতো পিছিয়ে আছে নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বছর ওই বিদ্যালয় থেকে ১৫০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪৬ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৪ জন ।এ ছাড়া নীলফামারী ছমিরউদ্দিন উচ্চবিদ্যালয় থেকে ১৩২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮১ জন। জিপিএ ৫ পেয়েছে পাঁচজন। শহরের রাবেয়া বালিকা বিদ্যানিকেতন থেকে এ বছর ৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৬ জন এবং জিপিএ ৫ পেয়েছে একজন। জেলা সদরের সোনারয় সংগলশী উচ্চবিদ্যালয়ে ২০৫ জনের মধ্যে ১৩৬ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে নয়জন। এদিকে জলঢাকার চাওড়াডাঙ্গী উচ্চবিদ্যালয় থেকে ৫২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪০ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে সাতজন।