নীলফামারীতে ইউপি চেয়ারম্যান অপহূত
নীলফামারী জেলা সদরের রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম (তুহিন) চার দিন ধরে নিখোঁজ। পরিবারের সদস্যরা বলছেন, তাঁকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা তিন কোটি টাকা মুক্তিপণ চাইছে। এ ঘটনায় অপহূত চেয়ারম্যানের বড় ভাই শরিফুল ইসলাম (রঞ্জু) বগুড়ার শাহজাহানপুর থানায় গত শুক্রবার বিকেলে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পারিবারিক সূত্র জানায়, নীলফামারী শহরের ব্যবসায়ী ও রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তয়েজ উদ্দিনের ছেলে মুকুল হোসেনের একটি মোটরসাইকেল চুরি যায়। মুকুল মোটরসাইকেলটি উদ্ধারের জন্য শফিকুল চেয়ারম্যানের সহায়তা চান। তাঁর অনুরোধে শফিকুল .মুঠোফানে বিভিন্ন স্থানে যোগাযোগ করলে একপর্যায়ে সাড়া মেলে। মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা বলে চেয়ারম্যানকে রংপুরে ডাকা হয়। ২৪ জুলাই সকালে চেয়ারম্যান শফিকুল, মুকুলসহ ছয়জন মিলে মাইক্রোবাসে করে রংপুরের উদ্দেশে রওনা হলে অপহরণকারীরা তাঁদের বগুড়ায় যেতে বলে। সন্ধ্যায় তাঁদের দুজনকে বগুড়ার শাহজাহানপুর এলাকায় যেতে বলে অপহরণকারীরা। এরপর অপহরণকারীরা চেয়ারম্যান ও তাঁর সঙ্গী প্রতিরাম রায়কে হারানো মোটরসাইকেলটি দেখতে অজ্ঞাত স্থানে ডেকে নিয়ে মুঠোফোন বন্ধ করে দেয়। এর পর থেকে ইউপি চেয়ারম্যানের মুঠোফোন থেকে তাঁর স্বজনদের কাছে ফোন করে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। চেয়ারম্যানের বড় ভাই শরিফুল বলেন, ‘তারা আমার ভাইয়ের মুঠোফোন থেকে আবার কখনো অন্য নম্বর থেকে ফোন করে তিন কোটি টাকা মুক্তিপণ চাইছে। এত টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। আমি শুক্রবার শাহজাহানপুর থানায় জিডি করেছি।’যোগাযোগ করা হলে বগুড়ার পুলিশ সুপার মো. মোজামেঞ্চল হক প্রথম আলোকে বলেন, ‘একটি মটরসাইকেল উদ্ধার করতে এসে ওই চেয়ারম্যান রংপুরের পীরগঞ্জ থেকে নিখোঁজ হয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে। তবে পুলিশের কাছে থাকা প্রযুক্তির মাধ্যমে তাঁর ব্যবহূত মুঠোফোনের কথোপকথনের তালিকা যাচাই করে পরে শাহজাহানপুর উপজেলায় অবস্থান করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ২৬ জুলাই পর্যন্ত তাঁর অবস্থান নিশ্চিত হওয়া গেলেও বর্তমানে তাঁর অবস্থানের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তাঁকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।’