নীলফামারীতে একজনের এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী পৌরসভা নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে আলী হোসেন (৫৬) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর বাড়ি শহরের সরকারপাড়া মহল্লায়।নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) রুহানী জানান, আলী হোসেন সকাল সাড়ে ১০টার দিকে শহরের মুন্সিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশে আওয়ামী লীগের মেয়র প্রার্থী দেওয়ান কামাল আহম্মেদের খেলাপি ঋণের কারণে মনোনয়ন বাতিল হয়েছে—এমন কাগজপত্র বিলি করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তাঁকে হাতেনাতে ধরে ফেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম মারুফ হোসেন তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আলী হোসেন বলেন, ‘আমি আমিনুল হকের দোয়াত-কলমের পক্ষে প্রচারণা চালাচ্ছিলাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ান কামাল আহম্মেদের খেলাপি ঋণের কারণে প্রার্থিতা বাতিল হয়েছে—এমন কাগজ ঢাকা থেকে এসেছে। ওই কাগজ ফটোকপি করে আমাদের বিলি করতে দেওয়া হয়।’