নীলফামারীতে পাগলা হাতির তাণ্ডবে নিহত এক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলায় সার্কাসের একটি হাতি পিঠ থেকে মাহুতকে ফেলে দেয়। হাতিটির পায়ের নিচে পড়ে প্রাণ হারান মাহুত মমতাজ আলী (৬৫)। তাঁর বাড়ি সিলেটে। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।এরপর প্রায় দুই ঘণ্টা উপজেলা সদরে তাণ্ডব চালায় পাগলা হাতিটি। হাতিটি এলাকার বাড়িঘর ভাঙচুর করে ও গাছপালা উপড়ে ফেলে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সার্কাসের আরেকটি হাতির মাহুত আমির আলী এসে পাগলা হাতিটিকে আটক করেন। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।