নীলফামারীতে বজ্রপাতে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলায় আজ রোববার বজ্রপাতে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের বেলাল হোসেন (২৫) ও জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেরকাটি গ্রামের সাবিত্রী বালা (৫৫)। এলাকাবাসী জানায়, আজ সকালে রান্নাঘরে কাজ করার সময় সাবিত্রী এবং মাঠে গরু চরানোর সময় বেলাল বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।