নীলফামারীতে শিশু আনন্দমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-২ সদর আসনের সাংসদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেছেন, শিশুকে তার মনের আনন্দ নিয়ে বড় হতে দিন। নীলফামারীতে তিন দিনব্যাপী শিশু আনন্দমেলা ও শিশু নাট্য প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে নূর এ কথা বলেন।৮ মে নীলফামারী উন্মুক্ত মঞ্চে জেলা শিশু একাডেমী আয়োজিত তিন দিনব্যাপী এ শিশু মেলা ও নাট্য প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ টি এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার মো. গোলাম রসুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম, জিপি আলিম উদ্দিন বসুনিয়া প্রমুখ।সেখানে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে নূর শিশু মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।