নীলফামারীতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে বিভিন্ন ব্যক্তি, বেসরকারি সংস্থা ও সংগঠনের শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। ১৮ জানুয়ারি দুপুরে জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গী গ্রামে বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ছয় শতাধিক শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন ইমরুল আহমেদ মিথুন, জসিম উদ্দিন, পিজিরুল আলম দুলাল, শফিকুল আলম, সাব্বির হাসান, রিকু, বাদল প্রমুখ। ওইদিন সকালে নীলফামারী জেলা চেম্বার ভবনের সামনে বিসিসিআই-এর প্রেরিত ৩০০টি কম্বল শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. ফরহাদ হোসেন, পুলিশ সুপার গোলাম রসুল, আবদুল ওয়াহেদ সরকার উপস্থিত ছিলেন।এ ছাড়াও সেদিন জেলা প্রবীণ হিতোষী সংঘের জেলা কার্যালয়ের সামনে সাড়ে ৩০০ কম্বল বিতরণ করা হয়। এ সময় সংঘের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আবদুল মান্নান মিয়া, মিজানুর রহমান, আবদুল রউফ মিয়া উপস্থিত ছিলেন।