নীলফামারীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায্য মজুরি ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে নীলফামারী উত্তরা ইপিজেডের দুটি কারখানার শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকাল থেকে নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে রেখেছেন। পুলিশ অবরোধ তুলে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।কারখানা দুটি হলো উত্তরা সোয়েটার নিটিং ফ্যাক্টরি ও ডায়াস স্পিনিং ফ্যাক্টরি।জানা যায়, ওই দুটিসহ উত্তরা সোয়েটার কারাখানার ব্যবস্থাপক গোলাম মোস্তফার অপসারণের দাবিতে ইপিজেডের ওই দুটি কারখানার শ্রমিকেরা গত ১৩ ডিসেম্বর থেকে আন্দোলন কর্মসূচি শুরু করে। এরই অংশ হিসেবে আজ তাঁরা কাজে যোগ না দিয়ে সকাল নয়টার দিকে গাছের গুঁড়ি ফেলে ইপিজেডের সামনে নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তা সরাতে গেলে পুলিশের সংঘর্ষ শুরু হয়। বেলা সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০টি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার নূর আহমেদজানান, এ সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত হয়েছে অন্তত ২০ জন।