নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার-চিলাহাটি সড়কের মির্জাগঞ্জে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া গ্রামের ছকিউল ইসলামের ছেলে করিমুল (৪৫) এবং একই এলাকার আফছার আলীর ছেলে হেলাল (৩০)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় করিমুল ও হেলাল মোটরসাইকেলযোগে মির্জাগঞ্জ বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ডোমার থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর মির্জাগঞ্জ বাজারের আগে বাঁক নেওয়ার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ওই দুজন আরোহী ঘটনাস্থলেই মারা যান। ট্রাক্টরের চালক পালিয়ে গেছেন।ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।