নীলে আবৃত পাওলি দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীল রঙে আবৃত হচ্ছেন বাঙালি অভিনেত্রী পাওলি দাম। তবে বাস্তবে নয়, ছবির পোস্টারে। গত মঙ্গলবার বিক্রম ভাটের রোমাঞ্চ-ছবি হেইট স্টোরির পোস্টারে পাওলির অনাবৃত পিঠ ঢেকে দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতার হাইকোর্ট। এটাই পাওলির প্রথম বলিউডি ছবি। এর আগে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র সেন্সর বোর্ড পোস্টারে পাওলির এ ধরনের ছবি ব্যবহার ‘অশ্লীল ও প্ররোচনামূলক’ অভিহিত করে তা ব্যবহার না করতে নির্দেশ দিয়েছিল পরিবেশকদের। আদালত তা বহাল রেখেছেন। এখন ছবিটির আঞ্চলিক পরিবেশক কুশাগ্র আর্টস ও সিনেমা হলের মালিকেরা ওই ছবির পোস্টারে ব্যবহূত পাওলির ছবিতে অনাবৃত পিঠ ঢেকে ফেলার কাজ করছে। আদালতের নির্দেশ অনুযায়ী নীল রং ব্যবহার করছে তারা। এই পোস্টার ছাড়াও আরও কয়েকটি পোস্টারে পাওলির ছবি সংশোধন করা হচ্ছে। স্ক্রিন।