নুরুজ্জামান লিবিয়ায় নতুন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সাবেক সচিব এ বি এম নুরুজ্জামানকে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিসিএস (তথ্য) ক্যাডারের ’৮১ ব্যাচের কর্মকর্তা নুরুজ্জামান কর্মজীবনে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত বার্লিনে বাংলাদেশ দূতাবাসে রাজনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতোকত্তর ডিগ্রিধারী এ বি এম নুরুজ্জামান বিবাহিত ও এক মেয়ের বাবা।