নুহাশপল্লীতে দোয়া, ইফতারের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদ স্মরণে তাঁর শেষশয্যার স্থান প্রিয় নুহাশপল্লীতে আজ বুধবার সন্ধ্যায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন। সাইফুল ইসলাম বুলবুল বলেন, প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, তাঁর পরিবারের সদস্য ও কয়েকজন শিল্পী এখানে তিন দিন থাকবেন।এদিকে প্রয়াত লেখকের ছোট ভাই আহসান হাবীব প্রথম আলো ডটকমকে বলেন, তাঁদের মা আয়েশা ফয়েজ এক দিন গরিবদের খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে দিন-তারিখ এখনো ঠিক হয়নি। তবে এই শুক্রবার এ আয়োজন হতে পারে। পরিবারের সবার সঙ্গে আলোচনা করে তারিখ জানানো হবে।গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন। গতকাল তাঁকে নুহাশপল্লীতে দাফন করা হয়।