নুহাশপল্লীতে মানুষের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে আজ মঙ্গলবার প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের নুহাশপল্লীতে ভিড় জমিয়েছেন হাজারো ভক্ত। প্রিয় লেখকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা জানান অনেকেই। আবার কেউ কেউ প্রিয় লেখকের কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন, তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।নুহাশপল্লীর পরিচর্যায় নিয়োজিত মোশাররফ হোসেন বলেন, ‘ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে লোকজন আসছেন। তাঁরা স্যারের কবরে ফুল দিয়ে কবর জিয়ারত করছেন।’ঈদের পরদিন গাজীপুরের বিনোদন পার্কগুলোয় দর্শনার্থীরা ভিড় করেছেন ছুটি উদযাপন করতে। ভাওয়াল জাতীয় উদ্যানেও কিছু দর্শনার্থী ভিড় জমিয়েছেন। তবে নুহাশপল্লীতে ছিল উপচে পড়া ভিড়।