নূর চৌধুরীকে ফেরত দেবে না কানাডা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাবে না কানাডা। ঢাকায় কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রুডেন আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।হিদার ক্রুডেন বলেন, ‘আমাদের সরকারের নীতি খুব স্পষ্ট। কোনো ব্যক্তি তাঁর দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলে আমরা তাঁকে সেখানে ফেরত পাঠাই না।’ক্রডেন বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর হত্যাকারীকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছেন। আমি বিষয়টি কানাডা সরকারকে জানাব।’উল্লেখ্য, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরত পাঠাতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত ৫ অক্টোবর যুক্তরাষ্ট্র ও কানাডার কাছে চিঠি লেখেন।