নূরজাহান হচ্ছেন স্বাগতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর ক্ষমতায়ন নিয়ে বেগম সুফিয়া কামাল লিখেছিলেন নাটক ‘নুরজাহান’। এবার তা নিয়ে টেলিভিশনের জন্য নির্মাণ করা হচ্ছে খণ্ড নাটক। নাটকের নামও ‘নুরজাহান’। টিভির জন্য নাট্যরূপ দিয়েছেন বেগম মমতাজ হোসেন। তিনি জানান, মূল নাটকের কোনো পরিবর্তন করা হয়নি। নাটকের কেন্দ্রীয় চরিত্র নুরজাহানে অভিনয় করবেন স্বাগতা। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। বললেন, ‘নুরজাহান নাটকে কাজ করাটা আমার অভিনয় জীবনের মাইলফলক হয়ে থাকবে। নুরজাহান চরিত্রটি যেন সবাই মনে রাখে, সেভাবেই কাজ করার চেষ্টা করব।’ বেগম মমতাজ হোসেন বলেন, ‘নূরজাহান’ নাটকটি বিটিভির জন্য নির্মাণ করা হবে। এখন এর চিত্রনাট্য বিটিভিতে জমা দিয়েছি। নাটকটির কেন্দ্রীয় চরিত্র নূরজাহানের জন্য স্বাগতাকে আমাদের পছন্দ। এরই মধ্যে স্বাগতার বাবার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ হয়েছে।