প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরীর নাম গেজেটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার গেজেট নোটিশটি সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। এর মাধ্যমে নূরনবীকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হলো। খবর ইউএনবির।এখন সংসদ সচিবালয় নবনির্বাচিত সাংসদ হিসেবে নূরনবী চৌধুরীর শপথের দিনক্ষণ ঠিক করবে। জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ নূরনবীকে শপথ করাবেন। তিনি ২৪ এপ্রিল ভোলা-৩ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হাফিজ উদ্দীনকে ৫১ হাজার ৯১৫ ভোটে পরাজিত করেন।