নূরুনবী চৌধুরী সাংসদ হিসেবে শপথ নিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী নূরুনবী চৌধুরী সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে শপথবাক্য পাঠ করান ডেপুটি স্পিকার শওকত আলী। স্পিকার আবদুল হামিদ দেশের বাইরে থাকায় ডেপুটি স্পিকার শপথ করান।গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে নূরনবী চৌধুরী বিজয়ী হন। নবম সংসদ নির্বাচনে ওই আসনে আগে আওয়ামী লীগের প্রার্থী মো. জসিমউদ্দিন নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য দেওয়ায় আদালত তাঁর সদস্যপদ খারিজ করে দেন।ডেপুটি স্পিকারের কক্ষে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদের প্রধান হুইপ আবদুস শহীদ, হুইপ ও যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম, আ স ম ফিরোজ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।নির্বাচনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের চেয়ে ৫০ হাজারের বেশি ভোট পান নূরনবী চৌধুরী। তিনি পান ৯৩ হাজার ৮৭৩ ভোট। অন্যদিকে হাফিজ পান ৪২ হাজার ৬৫৮ ভোট।