নৃত্য উৎসব শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানটের দুই দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য উৎসব শেষ হলো। শুক্রবার এর সমাপনী দিনে শাস্ত্রীয় নৃত্যের ছন্দে স্পন্দিত ছিল ছায়ানট মিলনায়তন।শাস্ত্রীয় নৃত্যকে জনপ্রিয় করে তোলার প্রয়াসে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল দুই দিনের ‘ছায়ানটের নৃত্যোৎসব-১৪১৮’। দ্বিতীয় দিনে ছিল ছায়ানটের শিক্ষক ও শিক্ষার্থী এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের আমন্ত্রিত শিল্পীদের দলীয় ও একক নৃত্য। উৎসবে পরিবেশিত হয় উপমহাদেশীয় শাস্ত্রীয় নৃত্যের চারটি রূপ। এগুলো হলো—মণিপুরি, ওড়িশি, ভরতনাট্যম ও কত্থক। শুক্রবার মণিপুরি নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে এককভাবে অংশ নেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সামিনা হোসেন।