নৃত্যশিল্পী কণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণাকে সবাই গানের শিল্পী হিসেবেই জানেন। নাটকেও অভিনয় করেছেন তিনি। এবার ঈদের একটি অনুষ্ঠানে নাচে অংশ নিয়েছেন তিনি। নিজের অ্যালবাম সিম্পলি কণার ‘ধিম তা না’ গানের সঙ্গে একটি নাচে অংশ নিয়েছেন কণা। অনুষ্ঠানের নাম আনন্দ জলসা। দেখানো হবে মাছরাঙা টিভিতে। কণা বলেন, ‘ছোটবেলায় আমি শিশু একাডেমীতে নাচ শিখেছি। পরে সোমা মমতাজের কাছে ভরতনাট্যম ও কত্থক শিখেছি। তবে টিভিতে নাচের কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হয়নি।’কণা আরও বলেন, ‘আনন্দ জলসায় নাচ করার পর নাচের প্রতি আগ্রহ তৈরি হয়েছে।’আনন্দ জলসা অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনা করেছেন কবির বকুল।