নৃত্যাঞ্চলের ‘রবীন্দ্র নৃত্য উৎসব’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে নৃত্যাঞ্চল আয়োজন করেছে ‘রবীন্দ্রনৃত্য উৎসব’। এই উৎসবে আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে রাই-কৃষ্ণ পদাবলী। ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ অনুসরণে নৃত্যনাট্য রাই-কৃষ্ণ পদাবলী রচনা করেছেন শেখ হাফিজুর রহমান, পরিচালনা করেছেন সুকল্যাণ ভট্টাচার্য। কাল রোববার বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে সকালে থাকছে শোভাযাত্রা ও বিভিন্ন স্থানে নাচ পরিবেশন। সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে হবে ঢাকাসহ বিভিন্ন জেলার ১৫টি নৃত্যদলের রবীন্দ্রনৃত্য পরিবেশনা। সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে কলকাতার সারস্বত সংস্কৃতি কেন্দ্র পরিবেশন করবে রবীন্দ্রনৃত্য ‘বিশ্ব বীণা রবে’। পরিচালনা করবেন অনিতা মল্লিক।