নৃশংসতার এমন নজির পৃথিবীতে নেই: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে এভাবে বাড়ি থেকে উচ্ছেদ করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে দেশে আন্দোলন হবে—এটা বন্ধ করে দেওয়ার জন্য সরকার তাঁকে নৃশংস ও নির্দয়ভাবে বাড়ি থেকে বের করে দিয়েছে। নৃশংসতার এমন নজির বিশ্বে আর নেই।’ সেনানিবাসের বাড়ি ছেড়ে খালেদা জিয়া আজ শনিবার বিকেলে গুলশান কার্যালয়ে গেলে তাত্ক্ষণিক সংবাদ সম্মেলনে মহাসচিব এভাবে নিন্দা জানান। খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, সরকার খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তাঁকে গুলশানের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। আসবাবপত্র ও ভেতরের একটি মালামালও আনতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।