নেই বিনোদনের ব্যবস্থা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসে বসবাসকারী শিক্ষার্থীরা জানান, মেস-মালিকেরা এখানে বসবাসকারী শিক্ষার্থীদের বিনোদনের তেমন কোনো ব্যবস্থা করেন না। এসব ছাত্রাবাসের বাসিন্দাদের বিনোদন বলতে নিজেদের টাকায় কেনা একটা পত্রিকা। পুরোনো বগুড়ার একটি মেসের ছাত্র ময়েন উদ্দিন বলেন, ‘বিনোদন না থাকায় মাঝেমধ্যে সিনেমা হলে যাই। গাঁটের টাকা খরচ করেই আমাদের নিজেদের জন্য পত্রপত্রিকা কিনতে হয়।’কয়েকটি ছাত্রী মেসের নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, ‘আমাদের যে কী কষ্টের মধ্যে পড়াশোনা করতে হয় তা শুধু আমরাই জানি। মেস-মালিককে একটি টেলিভিশনের জন্য বলা হলে তিনি বলেন, টিভি দেওয়া যাবে না। থাকলে থাক না থাকলে চলে যাও।’ একটা করে পত্রিকা কেনা হয় সবাই মিলে।