নেওয়াজ ও দুলসার চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর গ্যালারিতে চলছে আহমেদ নেওয়াজ ও স্পেনের শিল্পী দুলসা ক্রোসড়া ম্যাগ্রোর যৌথ চিত্র প্রদর্শনী। ‘লিরিক্যাল ব্লেন্ড’ শীর্ষক চার দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়েছে গত সোমবার। চলবে কাল ২ ফেব্রুয়ারি পর্যন্ত।সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচক ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, কবি আসাদ চৌধুরী ও অধ্যাপক আবুল মনসুর। স্বাগত বক্তব্য দেন কবি শিশির দত্ত।প্রদর্শনীতে শিল্পী দুলসার অ্যাক্রেলিক ও ছাপাই মাধ্যমের (গ্রাফিকস) ৩২টি ছবি স্থান পেয়েছে। শিল্পী আহমেদ নেওয়াজের ২১টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে।