নেকাব পরায় দুই ফরাসি নারীকে আদালতের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেকাব পরায় গত মে মাসে অভিযুক্ত দুই মুসলিম নারীকে আজ বৃহস্পতিবার জরিমানা করেছেন ফ্রান্স পুলিশের একটি আদালত। এই অভিযোগে জরিমানার ঘটনা এটাই প্রথম। এই দুই নারীর নাম আহমাস ও নাজাতা নাইত। প্যারিসের পূর্বাঞ্চলে মিউক্স শহরে নেকাব পরা অবস্থায় তাঁদের আটক করা হয়। তালাকপ্রাপ্ত তিন সন্তানের জননী আহমাসকে ১২০ ইউরো জরিমানা করা হয়েছে। নাজাতাকে জরিমানা করা হয়েছে ৮০ ইউরো।গত এপ্রিল মাসে ফ্রান্সে মুসলিম মেয়েদের নেকাব পরা নিষিদ্ধ করা হয়। এরপর বাইরে নেকাব পরা অবস্থায় কাউকে পাওয়া গেলে পুলিশ এত দিন জরিমানা করত। কিন্তু এবারই প্রথম পুলিশের এ আদালত জরিমানা করলেন। ওই দুই নারী জানিয়েছেন, তাঁরা এর প্রতিকার চেয়ে ইউরোপিয়ান কোর্টস অব হিউম্যান রাইটসে যাবেন।উল্লেখ্য, ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় এ মাসেই নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে। খবর বিবিসি।