নেকাবপরা নারীর সঙ্গে দেখা করবেন না হলবোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রক্ষণশীল দলের সাংসদ ফিলিপ হলবোন বলেছেন, তিনি তাঁর নির্বাচনী এলাকার নেকাবপরা কোনো মুসলিম নারীর সঙ্গে দেখা করবেন না। লন্ডনের দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকার সঙ্গে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘এমন পোশাক পরে কোনো নারী এলে আমি তাঁকে অবগুণ্ঠন সরাতে বলব। তিনি যদি না বলেন, তাহলে আমার অবস্থান হলো তিনি আমার মুখ দেখবেন কিন্তু আমি যার সঙ্গে কথা বলছি তার মুখ দেখতে পারব না। ফলে আমি তাকে সন্তুষ্ট করতে পারব না। বরং আমি তাকে চিঠির মাধ্যমে যোগাযোগ করতে বলব।’হলবোনের এই বক্তব্য যুক্তরাজ্যে বসবাসরত মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা এই বক্তব্যের তীব্র নিন্দা করেছে। ওই যুক্তরাজ্যের সাংসদ দাবি করেন, ইসলামি চিন্তাবিদেরা কখনো বলেন না, বোরকা বা নেকাব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আবশ্যক। তাঁর বক্তব্য, এর প্রয়োজন নেই। প্রকাশ্যে মুসলিম নারীদের বোরকা ও নেকাবপরা নিষিদ্ধ করতে যুক্তরাজ্যের পার্লামেন্টে বেসরকারি বিল এনে সপ্তাহ দুয়েক আগে আলোচনায় আসেন হলবোন।যুক্তরাজ্যের মুসলিমস উইমেন্স নেটওয়ার্কের নির্বাহী পরিচালক শায়িস্তা গহির এ ব্যাপারে বলেছেন, তিনি (হলবোন) একজন গোঁড়া ব্যক্তি এবং অসহনীয়তায় অগ্নিসংযোগের চেষ্টা করছেন। সাংসদ হিসেবে দায়িত্ব পালনে তিনি ব্যর্থ হবেন।ইসলামি মানবাধিকার কমিশনের প্রধান গবেষক আরজু মেরালি বলেন, বৈষম্যহীন ও সমান অধিকার প্রত্যাশা করার অধিকার সবার থাকা উচিত।