নেতা-কর্মী নেই বিএনপির কার্যালয়ে, আটক ২ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতাল চলছে। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ নেতা-কর্মী নেই বললেই চলে। বেলা সাড়ে ১১টার দিকে কার্যালয়ে ঢুকতে গেলে পুলিশ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাসুদউদ্দিন আহমেদ তালুকদার ও তাঁর সঙ্গে থাকা আইনজীবী সুমনকে আটক করে নিয়ে যায়।আজ মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ ও আরও দুজন কর্মী। ভবনের মূল ফটকে ভেতর থেকে তালা দিয়ে রাখা হয়েছে।ভেতর থেকে সকালে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে। এক দফা দাবিতে এই আন্দোলন চলবে। বেলা সোয়া ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া কেন্দ্রীয় কার্যালয়ে যান। পুলিশ প্রথমে তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে ভেতরে ঢুকতে দেয়।গতকাল সোমবার বিএনপির কার্যালয়ে পুলিশের তল্লাশি চালানোর ঘটনাকে নজিরবিহীন ও ন্যক্কারজনক উল্লেখ করে রফিকুল ইসলাম মিয়া বলেন, যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে ঘায়েল করতে যেভাবে সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে, পুলিশ সেভাবে দরজা ভেঙে ভেতরে ঢুকে নিরীহ নেতা-কর্মীদের আটক করেছে। দলের চার-পাঁচজন নেতা-কর্মী রক্তাক্ত হয়েছেন। তিনি দাবি করেন, আজকের হরতাল মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। কোনো দোকানদার দোকান খোলেননি, ব্যাংক খোলেনি। আন্দোলন এখন জনগণের কাছে চলে গেছে। কোনো ব্যক্তির ওপর আন্দোলন নির্ভর করে না।বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাসুদউদ্দিন আহমেদ তালুকদার কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী সুমন। পুলিশ তাঁদের কার্যালয়ে ঢুকতে না দিয়ে আটক করে নিয়ে যায়। কার্যালয়ের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।