নেতানিয়াহু আবার প্রধানমন্ত্রী হচ্ছেন!
ইসরায়েলের সাধারণ নির্বাচনে আজ মঙ্গলবার ভোট গ্রহণ শেষ হয়েছে। সর্বশেষ জনমত জরিপে এগিয়ে আছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর রয়টার্স ও বিবিসির।বিশ্লেষকদের মতে, গতবারের তুলনায় এবার নেতানিয়াহুর দল লিকুদ পার্টির আসন কমে যেতে পারে। এ ক্ষেত্রে সরকার গঠনে উগ্র ডানপন্থী ও ধর্মীয় জাতীয়তাবাদীদের সঙ্গে জোট করবেন তিনি।ইসরায়েলের এবারের নির্বাচনে ভোটারসংখ্যা ৫৬ লাখ ৬০ হাজার। দেশজুড়ে প্রায় এক হাজার ভোটকেন্দ্রে স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। আগামীকাল বুধবার সকাল নাগাদ ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।নির্বাচনে জয় পেলে নেতানিয়াহু তৃতীয় মেয়াদের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন। সর্বশেষ জনমত জরিপে দেখা যায়, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে লিকুদ পার্টি ও সাবেক প্রধানমন্ত্রী আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু পার্টির জোট ৩২ আসন পাবে। এ সংখ্যা গত নির্বাচনের চেয়ে ১০টি আসন কম। কিন্তু বেশ কয়েকটি উগ্র ডানপন্থী দলের সমর্থন পাবেন নেতানিয়াহু। এসব মিলিয়ে তাঁর জোটের আসনসংখ্যা দাঁড়াবে ৬৩টিতে।বিরোধী দল লেবার পার্টি ১৭টি আসন পেতে পারে।