নেতারা নির্বাচনে ব্যস্ত থাকায় লোহাগড়ায় হরতাল হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় তিন নেতা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা বিএনপির সভাপতি জি এম নজরুল ইসলাম লাহুড়িয়া ইউনিয়নে, সাধারণ সম্পাদক মো. আছাদুজ্জামান নলদী ইউনিয়নে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিকাত সরদার লোহাগড়া ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রার্থী এবং তাঁদের সমর্থকেরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায় বিএনপির ডাকা হরতালে লোহাগড়ায় আজ রোববার কোনো পিকেটিং হয়নি।এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি জি এম নজরুল ইসলাম বলেন, নির্বাচনী ব্যস্ততায় তিনি হরতালের দিকে সময় দিতে পারেননি।হরতালে লোহাগড়া উপজেলা সদরের সব দোকানপাট খোলা ছিল। সরকারি ও বেসরকারি অফিস চলেছে। তবে দূরপাল্লার কোনো গাড়ি চলেনি।