নেতৃত্ব দেওয়ায় তুরস্কের সাবেক সেনাপ্রধান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৭ সালে তুরস্কের সরকারকে উত্খাত করতে সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার অভিযোগে দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল ইসমাইল হাক্কি কারাদায়িকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁর ইস্তাম্বুলের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রাজধানী আংকারায় নেওয়া হয়েছে।বিবিসি জানায়, ইসমাইল তথাকথিত ‘উত্তর-আধুনিক অভ্যুত্থান’ ঘটানোর অপরাধে অভিযুক্ত। তিনি ১৯৯৭ সালে তত্কালীন প্রধানমন্ত্রী নেকমেত্তিন এরবাকানকে জোর করে ক্ষমতাচ্যুত করার সঙ্গে যুক্ত। এরবাকান ছিলেন ইসলামপন্থী। সে সময় অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে হটিয়ে একটি বেসামরিক সরকারকে ক্ষমতায় বসানো হয়েছিল।এরবাকানকে ক্ষমতাচ্যুত করার অভ্যুত্থানে জড়িত সন্দেহে আরও ছয়জন অবসরপ্রাপ্ত জেনারেলকে মে মাসে অভিযুক্ত করা হয়েছে।বিশ্লেষকদের মতে, তুরস্কের সেনাবাহিনী সব সময়ই দেশটির ধর্মনিরপেক্ষ সংবিধানের রক্ষক হিসেবে কাজ করেছে। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যে তিনটি অভ্যুত্থান ঘটিয়েছে সেনাবাহিনী। তুরস্কের বর্তমান প্রধানমন্ত্রী রিসেপ তাইপে এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সঙ্গেও সেনাবাহিনীর বিরোধ দীর্ঘদিনের। গত বছরের সেপ্টেম্বরে অভ্যুত্থান চেষ্টার দায়ে সাবেক তিন জেনারেলকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন তুরস্কের একটি আদালত। ওই অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার দায়ে সেনাবাহিনীর প্রায় ৩৩০ জন কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়।