নেত্রকোনায় কবিতা ও প্রবন্ধ পাঠ প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা সরকারি কলেজে গতকাল সোমবার সকালে কলেজ মিলনায়তনে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্বাচিত কবিতা পাঠ, প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে অধ্যাপক রুহিদাস দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এ এম এন মাহবুবুর রহমান ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন শীতাংশু কুমার ভদ্র, বিধান মিত্র, ননী গোপাল সরকার, গোলাম মোস্তফা, ছাত্রনেতা খোরশেদ আলম প্রমুখ। আলোচনা অনুষ্ঠানের পরে ছিল নির্বাচিত কবিতা ও প্রবন্ধ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।