নেত্রকোনায় নৌকাডুবিতে ৩ নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহেশখোলা নদীতে আজ শুক্রবার সকালে একটি ইঞ্জিলচালিত বড় নৌকা ডুবে গেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।নিহতেরা হলেন—আবদুল হালিমের মেয়ে হাসিনা (১০), মো. আবদুলের স্ত্রী সাজেদা খাতুন (৫০) এবং সুভাস চন্দ্রের স্ত্রী সীমা রানী (২৮)। নিহতদের বাড়ি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কার্তিকপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টার দিকে প্রবল স্রোতের মুখে উপজেলার রংসাটি ইউনিয়নের নয়াচৈতা এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে ৮০ থেকে ৯০ জন যাত্রী ছিল। এদের মধ্যে ৬০-৬৫ জন সাঁতরে তীরে উঠলেও এখনো ২০ জনের মতো নিখোঁজ রয়েছে। কমলাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হুমায়ন কবির বলেন, এখন পর্যন্ত তিনজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উদ্ধার তৎপরতা পরিচালনা করছে।