নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার নেত্রকোনা সাহিত্য সমাজ আয়োজিত বসন্তকালীন সাহিত্য উৎসব মোক্তারপাড়ার সাধারণ গ্রন্থাগারের বকুলতলা চত্বরে অনুষ্ঠিত হবে। এ উৎসবে কথাসাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট কথাসাহিত্যিক রাহাত খানকে এ বছর খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দেওয়া হবে। সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী জানান, ‘ষোড়শ বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারের দুই দিনব্যাপী আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকভাবে কথাসাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হবে। উৎসব উপলক্ষে শোভযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কবিতা পাঠের আসর, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।