নেত্রকোনায় বিডিআর বিদ্রোহের মামলায় ৫৩ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে সর্বোচ্চ সাত বছর করে দুজনকে এবং তিনজনকে সর্বনিম্ন চার মাস করে সাজা দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।নেত্রকোনা ১৬ বিজিবির সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৭ আজ বুধবার এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্ত অন্যদের মধ্যে তিনজনকে ছয় বছর করে, তিনজনকে পাঁচ বছর করে, পাঁচজনকে চার বছর করে, দুজনকে তিন বছর করে, একজনকে আড়াই বছর করে, সাতজনকে দুই বছর করে, একজনকে দেড় বছর, ১০ জনকে এক বছর করে এবং ১৬ জনকে ছয় মাস করে সাজা দেওয়া হয়েছে।আদালতে সভাপতিত্ব করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম সরকার (এএফডবিলউসি পিএসসি)।সাত বছরের সাজা পাওয়া আসামিরা হলেন নায়েক সুবেদার আবদুল করিম খান ও ল্যান্সনায়েক মাহবুব। রায় শেষে সাজা পাওয়া আসামিদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।