নেপথ্যের কুশীলব
উৎসবের প্রথম দিন। তখন বেলা তিনটা। গণিত উৎসবের স্বেচ্ছাসেবকেরা আঞ্চলিক বুথগুলোতে খাবার নিয়ে অপেক্ষা করছেন। শিক্ষার্থীরা আসবে খাবার নিতে, সেই অপেক্ষা। স্বেচ্ছাসেবক বন্ধুদের তখনো দুপুরের খাবার খাওয়া হয়নি। কিন্তু তাঁদের মুখ দেখে এতটুকু বোঝার উপায় নেই।গণিত উৎসবের স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা কতটুকু—তার একটি ছোট্ট উদাহরণ এটি। উত্সব সফল করতে কাকডাকা ভোরে উপস্থিত হন তাঁরা। আবু সাঈদ, হাবিব উল্লাহ, মাজেদুল আলম ও ফাল্গুনী সকাল থেকেই সারা দেশ থেকে আসা শিক্ষার্থীদের স্বাগত জানান।জাতীয় উৎসবের টানা দুই দিন বিভিন্ন তথ্য দিয়ে খুদে গণিতবিদসহ আগত সবাইকে সহায়তা করেন মানস দেবনাথ ও ফারহানা কায়েস। পরীক্ষা নিয়ন্ত্রণ, অলিম্পিয়াডের পর শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন এবং বিজয়ীদের তালিকা তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজটি করেছেন গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান সোহাগ ও তামিম শাহরিয়ার সুবিন, একাডেমিক সমন্বয়কারী সুব্রত দেবনাথ, পরীক্ষা নিয়ন্ত্রক দীপেশ দাস ও নওরীন হাসান, নুরুন্নবী চৌধুরী, শাহ মো. ইমরান, শুভ দত্ত, পবিত্র কুমারসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের অর্ধশতাধিক শিক্ষার্থী।উৎসবের প্রথম দিন সকালে সব শিক্ষার্থীর নিবন্ধনের গুরুত্বপূর্ণ কাজটি করেন সাদিয়া আনজুম, মাশকুরা আক্তার, আফিয়া জাহান, নাজনীন সুলতানা, নুসরাত জাহান, ফাতেমা-তুজ-জোহরা, ফাতেমা রহমান, নাফিসা তাবাসসুম, সুদীপ কুমার নাথ, তন্ময় কুমার নাথ, শুভাশীষ শুভ, নুরুর রহমান খান, মহিবুল ইসলাম, শরীফ মাহবুবুল হক মজুমদার, মোতাহের হোসেন শামীম, আবদুল্লাহ হিল কাফি, মো. মুনিরুজ্জামান, সৈয়দ মুনির হোসেন, এস এম আজিজুল হক, সিয়ামুল হক, মোহাম্মদ রাহিদ হাসান, রশিদ এনাম, খাদিজা আক্তার, রাহিতুল ইসলাম, আলী মুর্তজা, রকিবুল ইসলাম রকি, আবদুল্লাহ আল রাশেদ বাবু, সুনেত্রা চক্রবর্তী, জাহিদ হোসেন আশা ও বিপাশা রায়। অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর জন্য টিশার্ট, উপহারসামগ্রী ও খাবার নির্দিষ্ট বুথে পৌঁছে দিতে বায়েজিদ ভূঁইয়ার নেতৃত্বে দক্ষতার সঙ্গে কাজ করেছেন জয়দীপ সুমন, রেজাউল করিম, মাজেদুল আলম, জুয়েল কুমার, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, শামীম আহমেদ, কামরান চৌধুরী কল্লোল, ইমরান চৌধুরী হিল্লোল, সোহেল রানা, মোস্তাফিজুর রহমান, মাসুদ রানা, হাবিব উল্লাহ, নবীউল ইসলাম, সানি শাহরিয়ার, জুবায়ের কবির তুষার, সাদিকুর রহমান, মো. ইমরান হোসাইন, মোর্শেদুল আমিন মনি, মাহমুদুন্নবী রতন, বাদল খান, কাউসার আলী ও আরিফ-উজ-জামান। প্রথম আলোর জ্যেষ্ঠ শিল্পী অশোক কর্মকারের তত্ত্বাবধানে জাতীয় উত্সবের মঞ্চ সাজানো ও গেট তৈরির কঠিন কাজটি চমত্কারভাবে করেন বন্ধুসভার স্বপন চারুশি। শুরু থেকে শেষ পর্যন্ত মূল নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে ছিলেন মুভারস আবু সাঈদ ও সারোয়ার রাব্বী। পুরো গণিত উত্সবের কেন্দ্রীয় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন ইব্রাহিম খলিলুল্লাহ।আগামী উত্সবে এবারের ভুলগুলো শুধরে নেওয়ার প্রত্যয় নিয়ে ফিরেছেন নেপথ্যের শিল্পীরা। হয়তো অনেকেই সেদিন থাকবেন না। থাকবে স্মৃতি। আজীবন।