নেপাল থেকে পালিয়ে ধরা পড়লেন বাংলাদেশে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি পাকিস্তানি নাগরিক। জাল ভারতীয় রুপিসহ গ্রেপ্তার হয়েছিলেন নেপালে। সেখান থেকে পালিয়ে একপর্যায়ে অনুপ্রবেশ করেন বাংলাদেশে। ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বানান বাংলাদেশি পাসপোর্ট। ওই পাসপোর্টে জাল ভিসা লাগিয়ে যেতে চেয়েছিলেন শ্রীলঙ্কায়। কিন্তু এর আগেই ধরা পড়লেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে। এই ব্যক্তির নাম মোহাম্মদ জামিল (৪৭)। তিনি পাকিস্তানভিত্তিক মুদ্রা জালিয়াত চক্রের অন্যতম হোতা বলে জানিয়েছে র্যাব।রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের পাশ থেকে গত ৩০ এপ্রিল রাতে জামিলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তার করা কর্মকর্তা র্যাব-১-এর মেজর আহসান কবীর জানান, জামিলকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যানুযায়ী মো. ইদ্রিসকে (৪৬) গ্রেপ্তার এবং তাঁর খিলগাঁওয়ের বাসা থেকে ৪৬টি লাল পাসপোর্ট উদ্ধার করা হয়। ইদ্রিসের বিরুদ্ধে খিলগাঁও থানায় পাসপোর্ট আইনে মামলা করে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মেজর আহসান জানান, গ্রেপ্তারের পর জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে জামিলের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেছে, তিনি হূদেরাগী। তাঁকে সেখানে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে।র্যাব সূত্র জানায়, জামিলের বাড়ি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, তাঁর বাবার নাম জাফর আলী ভাট্টি। তাঁকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন দেশে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের পাঠানো বার্তায় বলা হয়, জামিল নেপাল থেকে পালিয়ে আসা পাকিস্তানভিত্তিক মুদ্রা জালিয়াত চক্রের অন্যতম হোতা। তিনি পাকিস্তানে ছাপা হওয়া ৭০ লাখ জাল ভারতীয় রুপিসহ গত বছরের মে মাসে নেপালের রাজধানী কাঠমান্ডুতে গ্রেপ্তার হন। পুলিশ তাঁর পাকিস্তানি পাসপোর্টসহ যাবতীয় কাগজপত্র জব্দ করে। সেখানে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে তিনি পালিয়ে যান। এরপর চলতি বছরের এপ্রিলে পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।র্যাব জানায়, ঢাকায় এসে জামিল খিলগাঁওয়ে পূর্বপরিচিত মোহাম্মদ ইদ্রিসের কাছে আশ্রয় নেন। ইদ্রিসের সাহায্যে জামিল ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বগুড়া থেকে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করেন। ওই পাসপোর্টে তাঁর নাম দেওয়া হয় আবদুস সালাম, বাড়ি মাদারীপুরের শিবচরে, বর্তমান ঠিকানা বগুড়ার ধুনট।সূত্র জানায়, কিছুদিন আগে মো. ইব্রাহিম নামের এক দালালের মাধ্যমে জামিল ও ইদ্রিস তাঁদের পাসপোর্টে শ্রীলঙ্কার জাল ভিসা লাগান। ওই ভিসা নিয়ে ৩০ এপ্রিল জামিলের শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল। এ জন্য ইদ্রিস ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু কর্মকর্তার সঙ্গে যোগাযোগও করেন। তবে বিমানবন্দরে যাওয়ার আগেই ধরা পড়েন জামিল।র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান জানান, জামিল আন্তর্জাতিক অপরাধী। তাঁর গ্রেপ্তারের বিষয়ে ইন্টারপোলের বার্তা পেয়েছে র্যাব। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি ইন্টারপোলকে জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে নেপালে পরোয়ানা আছে বলে জানা গেছে।খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, গ্রেপ্তারের পর জামিল অসুস্থ হয়ে পড়ায় তাঁর কাছ থেকে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। ইদ্রিস জানিয়েছেন, তাঁর বাড়ি বাগেরহাটের চিতলমারীতে। ইদ্রিস মূলত অবৈধভাবে প্রথমে তরুণদের পাকিস্তানে পাঠায় এবং সেখান থেকে তাদের পাকিস্তানি নাগরিক হিসেবে ইউরোপে পাঠানোর ব্যবসা করেন। এ সূত্রেই জামিলের সঙ্গে তাঁর পরিচয়। তিনি জানান, জামিলকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।র্যাব ও গোয়েন্দা সূত্র জানায়, জাল ভারতীয় রুপি তৈরি ও বাজারজাত করার সঙ্গে জড়িত বেশির ভাগ চক্রই নিয়ন্ত্রিত হয় পাকিস্তান থেকে। জাল মুদ্রা ব্যবসার আয়ের একটি অংশ যায় জঙ্গি সংগঠনের কাছে।ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা জানান, এর আগে ধরা পড়া একাধিক পাকিস্তানি নাগরিক পুলিশের কাছে স্বীকার করেছেন, পাকিস্তানের একটি সংস্থার সরাসরি তত্ত্বাবধানে জাল মুদ্রা ছাপা হয়। সেগুলো বিভিন্ন অপরাধী চক্রের মাধ্যমে নেপাল, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ হয়ে ভারতে যায়।সূত্র জানায়, গত বছরের ১ এপ্রিল মুদ্রা জালকারী চক্রের আরেক হোতা শফিক মাহমুদ ওরফে প্রফেসর সেলিমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর আগে গ্রেপ্তার হন একই চক্রের সদস্য পাকিস্তানের নাগরিক মোহাম্মদ দানিশ ও সাব্বির আলী এবং ভারতের রুবিনা হোসেন। এই চক্রের সদস্যরা বাংলাদেশের সোলায়মান মজুমদারের মাধ্যমে পাকিস্তান থেকে তৈরি হয়ে আসা জাল মুদ্রা বিপণনের কাজে নিয়োজিত ছিলেন। সেলিম জাল মুদ্রা বিপণন ও সম্পর্ক উন্নয়নের কাজ করতেন। অস্ত্র বিক্রেতা ও জেএমবি চক্রের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল। সোলায়মান মজুমদার এ দেশে পাকিস্তানভিত্তিক জাল মুদ্রার কারবারের অন্যতম উদ্যোক্তা। গত বছরের ১০ ফেব্রুয়ারি এক সহযোগীসহ তিনি গ্রেপ্তার হন এবং পরের মাসেই দুজনে জামিনে মুক্তি পান। গত ২১ সেপ্টেম্বর রাতে আবারও ডিবির হাতে গ্রেপ্তার হন সোলায়মান। তিনি আবারও জামিনে মুক্তি পেয়েছেন।ডিবি সূত্র জানায়, সোলায়মান জঙ্গিদের অর্থায়ন করতেন বলে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। ২০০৭ সালে জেএমবি কানেকশনে তাঁর নাম আসে। গত বছর জেএমবির প্রধান সাইদুর রহমান গ্রেপ্তারের পর ডিবির জিজ্ঞাসাবাদে জেএমবির অর্থের জোগানদাতাদের মধ্যে সোলায়মানের নামও বলেছিলেন।