নেপাল-ভুটানকে ট্রানজিট দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, নেপাল ও ভুটানকে বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট সুবিধা দেওয়ার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মংলা ও চট্টগ্রাম বন্দর দিয়ে এ ট্রানজিট দেওয়া হবে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও মায়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে আলোচনায় বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিষয়টি সুষ্ঠুভাবে শেষ করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে আইনি কার্যক্রম শুরু করা হয়েছে।দক্ষিণ এশিয়া অঞ্চলের সংযোগ সড়ক নির্মাণে উদ্যোগের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, পানিসম্পদ সংরক্ষণ ও যথাযথ ব্যবহার, বাংলাদেশের প্রাপ্য ও হিস্যা নিশ্চিত করা, বিদ্যমান পানিসংকট মোকাবিলায় একটি সমন্বিত পানিনীতি প্রণয়ন করা হয়েছে। সেই সঙ্গে আঞ্চলিক পানিনিরাপত্তা নিশ্চিত করতে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে একটি উপ-আঞ্চলিক সহযোগিতায় অগ্রগতি হয়েছে।