নেপালকে হারিয়ে এসএ গেমস ফুটবলে শুভ সূচনা বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। খেলার শুরুতেই মামুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তখন খেলা হয়েছে মাত্র পাঁচ মিনিট। এরপর আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে চললেও প্রথমার্ধে কোনো দলই আর গোলের দেখা পায়নি।এরপর দ্বিতীয়ার্ধেই ভালো খেলে আরও দুই গোল পায় বাংলাদেশ। ফলাফল ৩-০ গোলের জয় পায় বাংলাদেশ।আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় খেলাটি শুরু হয়। বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করে।