নেপালে আজ প্রধানমন্ত্রী নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে আইনপ্রণেতারা আজ বৃহস্পতিবার বিকেলে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্দেশ্যে ভোট দেবেন। এর আগে তাঁরা ১৬ বার প্রধানমন্ত্রী নির্বাচনে ব্যর্থ হন।আজকের নির্বাচনে নেপালের চারটি প্রধান রাজনৈতিক দলের চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কমিউনিস্ট পার্টি অব নেপালের (মাওবাদী) পুষ্প কমল দহল, নেপালি কংগ্রেস পার্টির রাম চন্দ্র পোড়েল, দি কমিউনিস্ট পার্টি অব নেপালের (মাক্সবাদী) ঝালা নাথ কানাল এবং মাদেসি জনাধিকার ফোরামের লোকতান্ত্রিক বিজয়া কুমার গাসসাদর ইতিমধ্যে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।মাওবাদীদের চাপের মুখে গত বছরের জুন মাসে প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল পদত্যাগ করেন। এরপর থেকে নেপালে কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী নেই। বিবিসি, নেপাল নিউজ ডটকম।