নেপালে দুর্ঘটনায় নিহত ৩৬ তীর্থযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় আজ রোববার ৩৬ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, নিহত তীর্থযাত্রীদের বেশির ভাগই ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার অধিবাসী।প্রতিবেদনে বলা হয়, ৮০ জন তীর্থযাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গন্ধক খালে পড়ে যায়। যাত্রীরা নাবারপরশি এলাকার একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য যাচ্ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।