নেপালে পুলিশ স্টেশনের মধ্যে ‘কসাইখানা’!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছের একটি পুলিশ স্টেশন কসাইখানা হিসেবে ব্যবহূত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত পুলিশ সদস্যরা জনগণের কাছ থেকে ছাগল সংগ্রহ করে মাংস বিক্রির জন্য ওই স্টেশনের ভেতরে তা জবাই করে।তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন, তাঁরা সমাজসেবা করছেন। পুলিশের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, পুলিশ স্টেশনে কসাইখানা পরিচালনার অভিযোগটির তদন্ত চলছে। উল্লেখ্য, নেপালের নবীন পুলিশ কর্মকর্তারা মাসে মাত্র নয় হাজার রুপি বেতন পান। তাই তাঁদের অনেকেই দ্বিতীয় চাকরি করেন।