নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে বাস দুর্ঘটনায় ২৯ জন যাত্রী নিহত হয়েছেন। বাসটি পাহাড়ি রাস্তায় মোড় ঘোরার সময় ৩০০ মিটার নিচে পড়ে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। এতে আরও ১২ জন গুরুতর আহত হয়েছেন। খবর বিবিসির। নেপালের পশ্চিমাঞ্চলের দোতি শহরের চাতিওয়ান গ্রামের কাছে আজ শনিবার ভোররাতে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, দুর্ঘটনার সময় ঘন কুয়াশা ছিল। বাসটি নুড়ি পাথরের ওই পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৩০০ মিটার নিচে গড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ও স্থানীয় লোকজন নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করেন। পুলিশ কর্মকর্তা নারা বাহাদুর বলেন, গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।গত বছরের জুলাই মাসে নেপালে পৃথক দুটি বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত হন, যাঁদের মধ্যে বেশির ভাগই ছিলেন তীর্থযাত্রী।