নেপালে বিমান বিধ্বস্ত, নিহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের উত্তরাঞ্চলে আজ সোমবার যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। ১৮ জন যাত্রী ও তিনজন ক্রু নিয়ে বিমানটি পোখারা শহর থেকে জমসনে যাচ্ছিল।জমসনের পুলিশ কর্মকর্তা জানান, বানসাতা রণজিত নিহতদের মধ্যে ১৩ জন ভারতীয় যাত্রী ও দুজন নেপালি বৈমানিক রয়েছেন।নেপালি পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, যান্ত্রিক ক্রটির কারণে বিমানটি অবতরণ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীরা এবং পুলিশ জানায়, দুর্ঘটনায় বেঁচে থাকা ছয়জনকে পোখারার মনিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ডেনমার্কের দুজন ও ভারতীয় তিন যাত্রী এবং একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট রয়েছেন।আহত ভারতীয় যাত্রীরা জানান, জমসনের কাছে পবিত্র মুক্তনাথ মন্দির পরিদর্শনে যাচ্ছিলেন তাঁরা।ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।