নেপালে বিমান বিধ্বস্ত, ২২ যাত্রীর সবাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের পূর্বাঞ্চলে হিমালয় পর্বতের পাদদেশের দুর্গম এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ২২ যাত্রীর সবাই নিহত হয়েছে। নেপালের সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।নেপালি বিমান সংস্থা তারা এয়ারের টুইন ওতার মডেলের বিমান ছিল এটি। গতকাল বুধবার লামিনদা থেকে বিমানটি কাঠমান্ডু যাচ্ছিল। লামিনদা থেকে আকাশে ওড়ার কিছু সময় পরপরই এর সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে একজন বিদেশি যাত্রী ছিল বলে জানা গেছে। তবে তার পরিচয় জানা যায়নি।এদিকে নেপালের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বলেছেন, বিমানটি কোনো পর্বতের সঙ্গে ধাক্কা খেয়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। কোনো যাত্রীরই বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেও তিনি জানিয়েছেন।