নেপালে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে আজ রোববার পর্যটকবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৮ আরোহী নিহত হয়েছে। বিমানটিতে ১৬ জন বিদেশি পর্যটক এবং তিনজন বৈমানিক ছিলেন বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। ওই বিদেশি পর্যটকরা বিমানে চড়ে এভারেস্ট দেখতে বেরিয়েছিল। রাজধানী কাঠমান্ডু থেকে দক্ষিণে বিসানকুনারায়ন গ্রামের একটি বাড়ির ছাদে ধাক্কা খেয়ে বিমানটি বিধ্বস্ত হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে।একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনি ধ্বংসস্তূপ থেকে ১৮ জনের লাশ উদ্ধার করতে দেখেছেন। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দেশটির পুলিশ কর্মকর্তারা হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেননি।