নেপালে ভূমিধসে মৃত্যু ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের উত্তরাঞ্চলের তানাহুন জেলায় প্রবল বৃষ্টিপাতে ভূমিধসের ঘটনায় আজ শনিবার নারী, শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।কর্মকর্তারা জানান, আজ ভোরে তানাহুন জেলায় ভূমিধসে একটি ঘর দেবে যায়। এ সময় ঘরের দেয়ালে চাপা পড়ে সাতজনের মৃত্যু হয়।এ ছাড়া বাগলুং জেলায় পৃথক ভূমিধসের ঘটনায় শিশুসহ তিনজন মারা গেছে। ভূমিধসে তাঁদের বাড়ি বিলীন হয়ে গেছে। শিশুটির লাশ পাওয়া গেলেও অন্য দুজনের লাশ এখনো পাওয়া যায়নি।